Himanta Biswa Sarma: ভোটের মুখে সাইকেল চালিয়ে বিজয় সঙ্কল্প যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

লোকসভা ভোটের মুখে বিজয় সঙ্কল্প যাত্রায় সাইকেল চালিয়ে ঘুরলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সহ উত্তর পূর্ব ভারতে বিজেপির বিজয় রথের প্রধান কুশীলব হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সাইকেলকেই বেছে নিলেন।

Himanta Biswa Sarma: ভোটের মুখে সাইকেল চালিয়ে বিজয় সঙ্কল্প যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Photo Credit: Instagram

লোকসভা ভোটের মুখে বিজয় সঙ্কল্প যাত্রায় মাজুলিতে সাইকেল চালিয়ে ঘুরলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সহ উত্তর পূর্ব ভারতে বিজেপির বিজয় রথের প্রধান কুশীলব হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সাইকেলকেই বেছে নিলেন। ভোটের আগে সাধারণ মানুষের কাছেই পৌঁছে যাওয়াই লক্ষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত-র।

অসমে ১৪টি লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবার জিতেছিল ৯টি, কংগ্রেস ৩টি, এআইইউডিএফ ১টি ও নির্দল ১টি। এবার সেখানে হিমন্তের লক্ষ্য হল রাজ্যের ১৪টি আসনেই এনডিএ প্রার্থীদের জিতিয়ে আনা। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবার ডিব্রুগড় লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা কংগ্রেসের গৌরব গগৈ প্রার্থী হয়েছেন জোরহাট কেন্দ্র থেকে।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).