Assam Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু মা ও মেয়ের
বুধবার ঘটনাটি ঘটেছে কাচার জেলার বরাক নদীতে। গাড়িতে চেপে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়ি।
নয়াদিল্লিঃ অসমে মর্মান্তিক দুর্ঘটনা। বরাক নদীতে তলিয়ে গেল গাড়ি। মৃত্যু মা ও মেয়ের। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাচার জেলার রাইপুরের জয়নগর এলাকার কাছে বরাক নদীতে। স্বামী এবং মেয়ের সঙ্গে গাড়িতে চেপে যাচ্ছিলেন হেলি বেগম বারভূঁইয়া নামক এক মহিলা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়ি। চালকের আসনে ছিলেন স্বামী রইস উদ্দিন ভূঁইয়া। কোনওরকমে জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। জলে ডুবে মৃত্যু হয় মা-মেয়ের। এরপর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় উদ্ধার হয় গাড়িটি। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বরাক নদীতে তলিয়ে গেল গাড়ি, মৃত্যু মা ও মেয়ের
Assam Road Accident: Mother, Infant Daughter Drown As Car Plunges Into Barak River in Cachar Districthttps://t.co/QeLjQuYxKY#Assam #RoadAccident #Drown
— LatestLY (@latestly) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2936 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

