Asian Games 2023: এশিয়ান গেমসের ৪০০মিটার হার্ডলসে পিটি ঊষার রেকর্ড স্পর্শ করলেন বিথ্যা রামরাজ (দেখুন টুইট)

ভারতের দুর্দান্ত এই অ্যাথলেট ৫৫.৪২ সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করেন। ১৯৮৪ সালে পিটি ঊষাও এই দৌড়টি ৫৫.৪২ সেকেন্ডে সম্পূর্ণ করেছিলেন।

Asian Games 2023: এশিয়ান গেমসের ৪০০মিটার হার্ডলসে পিটি ঊষার রেকর্ড স্পর্শ করলেন বিথ্যা রামরাজ (দেখুন টুইট)
Vithya Ramraj has equaled PT Usha's National Record Photo Credit: Twitter@India_AllSports

১৯৮৪ সালের অলিম্পিকে পিটি ঊষা যে রেকর্ড গড়েছিলেন ৩৯ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন আরও এক ভারতীয় কন্যা বিথ্যা রামরাজ। ভারতের দুর্দান্ত এই অ্যাথলেট ৫৫.৪২ সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করেন। ১৯৮৪ সালে পিটি ঊষাও এই দৌড়টি ৫৫.৪২ সেকেন্ডে সম্পূর্ণ করেছিলেন। এর আগে, বিথ্যার সেরা রেকর্ড ছিল ৫৫.৪৩ সেকেন্ড। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিথ্যা রামরাজ শীর্ষে থেকে হিট শেষ করেছেন, তাই ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনাল হবে আগামিকাল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 02, 2023 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).