Arvind Kejriwal Arrested: 'নিজের কর্মফল ভুগছেন কেজরিওয়াল', এক সময়ের সতীর্থের গ্রেফতারিতে মন্তব্য আন্না হাজারের

Arvind Kejriwal Arrested: 'নিজের কর্মফল ভুগছেন কেজরিওয়াল', এক সময়ের সতীর্থের গ্রেফতারিতে মন্তব্য আন্না হাজারের
Arvind Kejriwal, Anna Hazare (Photo Credit: Facebook, Twitter/ANI)

আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal )। আপ (AAP) প্রধানের গ্রেফতারির পর তা নিয়ে গর্জে উঠতে শুরু করেন বিরোধী নেতারা। কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে যখন সরব বিরোধীরা, সেই সময় মুখ খুললেন আন্না হাজারে। আন্না বলেন, কেজরিওয়ালের গ্রেফতারি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক সময় এই কেজরিওয়াল তাঁর সঙ্গে আন্দোলন করেছেন আবগারি দুর্নীতির প্রতিবাদে। সেই কেজরিওয়ালই বর্তমানে আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন আন্না হাজারে। শুধু তাই নয়, নিজ কর্মফল কেজরিওয়াল ভুগছেন বলেও কটাক্ষ করেন সমাজকর্মী আন্না হাজারে ( Anna Hazare )।

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল, তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতার

শুনুন কী বললেন আন্না হাজারে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).