Annual Amarnath Yatra 2024: জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গেল বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি (দেখুন পোস্ট)
এ বছর কবে থেকে অমরনাথ যাত্রা শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট দিনক্ষন স্থির হয়নি।তবে ২৯শে জুন পবিত্র অমরনাথ যাত্রা শুরু হতে পারে বলে মন্দির কর্তৃপক্ষের সাম্প্রতিক বৈঠকে জানা গেছে।
জম্মু ডিভিশনের ১০ টি জেলায় পূন্যার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার কাজের সঙ্গে সঙ্গেই বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল দেশে। আকাশবানীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, ঐ অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে বাধ্যতামূলক স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট প্রদানের জন্য ১১২ জন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বছর কবে থেকে অমরনাথ যাত্রা শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট দিনক্ষন স্থির হয়নি।তবে ২৯শে জুন পবিত্র অমরনাথ যাত্রা শুরু হতে পারে বলে মন্দির কর্তৃপক্ষের সাম্প্রতিক বৈঠকে জানা গেছে। খুব শীঘ্রই পুন্যার্থীদের নাম নথিভুক্তিকরনের কাজ শুরু হবে। সাধারনতঃ ১৫ই মার্চের পর থেকেই স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার কাজ চালু হয়ে যায়।
Preparations For Annual Amarnath Yatra Begins In Jammu And Kashmir.#Amarnath #Amarnath2024
Read more: https://t.co/rDlFnmbMZW pic.twitter.com/Tscn3eqheR
— DD NEWS SRINAGAR (@ddnewsSrinagar) March 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

