Digital Arrest Scam in Pune: সাইবার প্রতারণার শিকার চিকিৎসক,প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়া গেল ৭০ লক্ষ টাকা

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুনে সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

Digital Arrest Scam in Pune: সাইবার প্রতারণার শিকার চিকিৎসক,প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়া গেল ৭০ লক্ষ টাকা
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার(Cyber Crime) ঘটনা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭০ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক(Anesthesiologist)। ঘটনাটি ঘটেছে পুনেতে(Pune)। দিল্লির সিআইডি আধিকারিকের(Delhi CID) পরিচয় দিয়ে ওই চিকিৎসকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগ,সিআইডি অফিসারের পরিচয় দিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি। ওই চিকিৎসকে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গপ্রত্যঙ্গ পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডিজিটাল অ্যারেস্ট(Digital Arrest Scam)করা হয়েছে তাঁকে। এরপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে ধাপে ধাপে ওই চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসে। পরে পুলিশের দ্বারস্থ হন ওই চিকিৎসক। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুনে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে চিকিৎসকের ফোন রেকর্ড।

প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭০ লক্ষ টাকা খোয়ালেন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).