Andhra Pradesh High Court: কর্মরত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে মৃত্যু দুর্ঘটনা হিসেবেই গণ্য হবে, জানিয়ে দিল অন্ধ্র প্রদেশ হাইকোর্ট

অন্ধ্র প্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এই মৃত্যু সরাসরি কাজের সঙ্গে যুক্ত তাই এটি ‘ওয়ার্ক রিলেটেড ডেথ’ হিসেনেই গণ্য হবে। তাই টাকা দিতে বাধ্য বিমা সংস্থা।

Andhra Pradesh High Court: কর্মরত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে মৃত্যু দুর্ঘটনা  হিসেবেই গণ্য হবে, জানিয়ে দিল অন্ধ্র প্রদেশ হাইকোর্ট
প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ কর্মরত অবস্থায় গাড়ি চালাতে (Driving)  গিয়ে মৃত্যু হলে তা দুর্ঘটনা (Accident) হিসেবেই গণ্য হবে, সাফ জানাল অন্ধ্র প্রদেশ হাইকোর্ট (Andhra Pradesh High Court)। ট্রাক চালিয়ে নাগপুর থেকে হায়দরাবাদ  ফেরার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় চুক্কালা আপ্পা রাও নামে এক ব্যাক্তির। এরপর ওয়ার্কমেন’স কমপেনসেশন ক্লেমের তরফে  বিমাকারী সংস্থাকে ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৬ টাকা দিতে বলা হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় সংশ্লিষ্ট বিমা সংস্থা। আজ, সোমবার এই মামলার রায় দিয়েছে আদালত। অন্ধ্র প্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এই মৃত্যু সরাসরি কাজের সঙ্গে যুক্ত তাই এটি ‘ওয়ার্ক রিলেটেড ডেথ’ হিসেনেই গণ্য হবে।  তাই টাকা দিতে বাধ্য বিমা সংস্থা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2024 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).