Jharkhand: ঝাড়খণ্ডে বিজেপি নেতা খুনের ঘটনায় পুলিশি এনকাউন্টারে গ্রেফতার মূল অভিযুক্ত, ভর্তি হাসপাতালে
বুধবার বিকেলে ঝাড়খণ্ডে রাঁচিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বিজেপির প্রভাবশালী নেতা অনিল টাইগার। কাঁকে চক্ এলাকায় দুজন বাইকে চেপে তাঁর ওপর হামলা চালিয়েছিল।
বুধবার বিকেলে ঝাড়খণ্ডে রাঁচিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বিজেপির প্রভাবশালী নেতা (Anil Tiger)। কাঁকে চক্ এলাকায় দুজন বাইকে চেপে তাঁর ওপর হামলা চালিয়েছিল। গুলিতে ঝাঁঝড়া করে দিয়েছিল অনিলের শরীর। এই ঘটনার তদন্তে নেমে কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। জানা যাচ্ছে, ঘটনার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করে দিয়েছিল পুলিশ। তারপরেই রাঁচিতে খুঁজে পাওয়া যায় মূল অভিযুক্তকে। জানা যাচ্ছে, পুলিশ দেখেই তাঁদের ওপর হামলা চালায় ওই যুবক। পাল্টা গুলি চালায় পুলিশও। আর সেই গুলির ঘায়ে আহত হয় সে। সূত্রের খবর, অভিযুক্তের পায়ে গুলি লাগে। তারপরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার আরও এক অভিযুক্তকে ঘন্টাদুয়েক আগেই গ্রেফতার করেছিল পুলিশ।
দেখুন পোস্ট
An accused in the murder of BJP leader Anil Tiger has been arrested after an encounter. He has been shot in the thigh. After being identified, police teams started chasing him. On seeing the police team, he opened fire. In retaliation, the police shot him and arrested him. The…
— ANI (@ANI) March 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

