Amroha Car Crash: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পিষে দিল বাইক আরোহীকে, স্থানীয়দের রোষের মুখে মত্ত চালক
মত্ত চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী সহ বাইককে ঘষটাতে ঘষটাতে কিছুটা দূর নিয়ে গিয়ে একটি ওষুধের দোকানের সামনে ধাক্কা দেয়। গাড়িতে পিষে মারা গিয়েছেন ওই বাইক চালক।
Amroha Car Crash: মত্ত অবস্থায় গাড়ি চালানো নিজের জীবনের ঝুঁকি ডেকে আনার পাশাপাশি অন্যান্য পথচারীদের জন্যেও প্রাণ সংশয়ের অন্যতম কারণ। মত্ত গাড়ি চালক পিষে দিল এক বাইক আরোহীকে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলার (Amroha) কোতোয়ালি এলাকার মহল্লা বটওয়ালের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মত্ত চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী সহ বাইককে ঘষটাতে ঘষটাতে কিছুটা দূর নিয়ে গিয়ে একটি ওষুধের দোকানের সামনে ধাক্কা দেয়। গাড়িতে পিষে মারা গিয়েছেন ওই বাইক চালক। দুর্ঘটনায় আরও দুই বাইক আরোহী গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মত্ত চালককে গাড়ি থেকে নামিয়ে এনে মারধর শুরু করেন স্থানীয়রা।
মত্ত গাড়ির চালক পিষে দিল বাইক আরোহীকে...
शराबी की ने कार बाइक चालक को रौंदा
हादसे की पूरी घटना सीसीटीवी कैमरे में हुई कैद
हादसे में बाइक सवार दो लोगो की हालत गंभीर
घायलों को अस्पताल में कराया भर्ती
शराबी कार चालक को स्थानीय लोगों ने जमकर पीटा
अमरोहा नगर कोतवाली क्षेत्र मोहल्ला बटवाल का मामला@amrohapolice pic.twitter.com/qGDm9bHjBR
— Journalist Sundaram Keshari (@SundaramKeshari) January 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2025 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

