Amit Shah: ঔরঙ্গজেব ফ্যান ক্লাবের নেতা উদ্ধব ঠাকরে, বিতর্কিত মন্তব্য অমিত শাহের, দেখুন ভিডিও

চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। দিনক্ষণ ঘোষণা না হলেও শাসক-বিরোধী প্রতিটা দলই প্রচার শুরু করে দিয়েছে।

Amit Shah: ঔরঙ্গজেব ফ্যান ক্লাবের নেতা উদ্ধব ঠাকরে, বিতর্কিত মন্তব্য অমিত শাহের, দেখুন ভিডিও

চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। দিনক্ষণ ঘোষণা না হলেও শাসক-বিরোধী প্রতিটা দলই প্রচার শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভালো ফল করেছে শিব সেনা (উদ্ধব শিূবির)। ফলে বিধানসভা নির্বাচনে নিজেদের গড় আগলাতে ব্যস্ত জোট সরকার। আর মহারাষ্ট্রকে পাখির চোখ করে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। রবিবার মহারাষ্ট্রে পুনেতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে কর্মীসভায় বিরোধী নেতা উদ্ধব ঠাকরে প্রসঙ্গে তিনি বলেন, "উনি একজন ঔরঙ্গজেব ফ্যান ক্লাবের নেতা। বালা সাহেব ঠাকরের সন্তান হয়ে উনি কাসেভকে যাঁরা বিরিয়ানি খাইয়েছিল তাঁদের সঙ্গে ওঠাবসা করেন আপনি। ইয়াকুবকে ছাড়ানোর যাঁরা চেষ্টা করছিল তাঁদের সঙ্গে বসেন আপনি। জাকির নাইকুকে শান্তির দূত যাঁরা বানিয়েছিল তাঁদের কোলে বসেন আপনি। পিএফআইকে যাঁরা সমর্থন করে তাঁদের সঙ্গে থাকেন আপনি। সামহাজিনগরের বিরোধ যাঁরা করেন তাঁদের সঙ্গে বসেন আপনি"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 4620 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).