Amarnath Yatra 2024:২৯ জুন থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু অমরনাথ যাত্রা, উধমপুর পৌঁছে গেল প্রথম যাত্রী দল (দেখুন ভিডিও)
জঙ্গি হামলায় আশঙ্কা থাকায় এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তার বিষয়ে কোনও রকম খামতি রাখছে না প্রশাসন। ইতিমধ্যেই একাধিক বৈঠকও সেরেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা(Amarnath Yatra 2024)। তাঁর আগে তীর্থযাত্রীদের প্রথম দল পৌঁছে গেল জম্মু ও কাশ্মীরের উধমপুরে।জঙ্গি হামলায় আশঙ্কা থাকায় এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তার বিষয়ে কোনও রকম খামতি রাখছে না প্রশাসন। ইতিমধ্যেই একাধিক বৈঠকও সেরেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। জম্মু বেস ক্যাম্পে অমরনাথ যাত্রার ট্রায়াল রানও অনুষ্ঠিত হয়েছে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার, এডিজিপি জম্মু আনন্দ জৈন এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
#WATCH | Jammu & Kashmir | First batch of pilgrims on Amarnath Yatra reaches Udhampur. pic.twitter.com/youPosPdTS
— ANI (@ANI) June 28, 2024
অমরনাথ যাত্রা নিয়ে উধমপুরের এসএসপি জোগিন্দর সিং বলেছেন, "হুমকির আশঙ্কা থাকলেও আপনারা দেখেছেন যে গত কয়েক দিনে ৫জন জঙ্গি নিহত হয়েছে৷ উধমপুরে এই মুহুর্তে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যেখানে পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে৷"
#WATCH | SSP Udhampur, Joginder Singh says, "Threat perception is there but you have seen that 5 militants have been killed in the last few days. A three-tier system of security is in place in Udhampur in which Police, CRPF and Army are working together to ensure a safer Yatra… https://t.co/kTrQD4xyMg pic.twitter.com/oo2fcgLAVJ
— ANI (@ANI) June 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

