Allahabad High Court: তিন বছরের শিশুকে ধর্ষণ-খুনের দায়ে ফাঁসির সাজা কমিয়ে ৩০ বছরের জেল

তিন বছর আগে উত্তরপ্রদেশের এক শিশু কন্যাকে খুন ও ধর্ষণের দায়ে ২৫ বছরের এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছিল জেলা আদালত। কিন্তু সব দিক বিবেচনা করে ধর্ষক-খুনির ফাঁসি রদ করল এলাহাবাদ হাইকোর্ট।

Allahabad High Court: তিন বছরের শিশুকে ধর্ষণ-খুনের দায়ে ফাঁসির সাজা কমিয়ে ৩০ বছরের জেল
Rape in UP Photo Credit: Twitter@latestly

তিন বছর আগে উত্তরপ্রদেশের এক শিশু কন্যাকে খুন ও ধর্ষণের দায়ে ২৫ বছরের এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়েছিল জেলা আদালত। কিন্তু সব দিক বিবেচনা করে ধর্ষক-খুনির ফাঁসি রদ করল এলাহাবাদ হাইকোর্ট। দোষীর বয়সের কথা বিবেচনা করে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে ফাঁসির বদলে ৩০ বছরের জেলের সাজা দিলেন এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ- বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও সৈয়দ আফতার হুসেন রিজভি। অভিযুক্ত ব্যক্তির আগে কোনও অপরাধ করার রেকর্ড চিল না, সেই কথা বিচার করে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হল বলে বিচারপতিরা জানিয়েছেন। তবে ৩০ বছরের জেলের সাজার মাঝে কখনও কোনও শর্তেই তাকে জামিন দেওয়া হবে না বলে সাফ জানালেন বিচারপতিরা।

২০২১ সালের অক্টোবরে ৩ বছরের এক কন্যা শিশুকে লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে এনে ধর্ষণ করে। শিশুটি চিতকার করে তাকে খুন করে পালায় সে।

দেখুন খবরটি

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).