Uttarakhand Assembly polls: উত্তরাখণ্ডে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অজয় কোঠিয়াল, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

উত্তরাখণ্ডে ২০২২ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। উত্তরাখণ্ডে পা রেখে ভাল সাড়া পাওয়া আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন কর্নেল অজয় কোঠিয়াল।

Uttarakhand Assembly polls: উত্তরাখণ্ডে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অজয় কোঠিয়াল, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: Twitter)

উত্তরাখণ্ডে ২০২২ বিধানসভা নির্বাচনে ( Uttarakhand Assembly polls) আম আদমি পার্টি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। উত্তরাখণ্ডে পা রেখে ভাল সাড়া পাওয়া আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন কর্নেল অজয় কোঠিয়াল (Colonel Ajay Kothiyal)। উত্তরাখণ্ডে বিজেপি-র পুরস্ক সিং ধামি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। তবু সেখানের প্রধান বিরোধী দল কংগ্রেস খুব ভাল জায়গায় নেই। তাই দিল্লি-র পর উত্তরাখণ্ডে সরকার গড়তে মরিয়া আম আদমি পার্টি। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে আম আদমি পার্টি জানিয়েছে, তারা সরকারের এলে বিনামূল্যে বিদ্যুত পরিষেবা দেবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2021 02:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).