Air Ambulance Crash in Kedarnath: কেদারনাথে ধসে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতারণের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

জানা যাচ্ছে, হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময়ে হেলিকপ্টারে মোট তিন জন যাত্রা করছিলেন। একজন ক্যাপ্টেন একজন ডাক্তার এবং একজন মেডিকেল স্টাফ।

Air Ambulance Crash in Kedarnath: কেদারনাথে ধসে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতারণের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা
Air Ambulance Crash in Kedarnath (Photo Credits: X)

Air Ambulance Crash in Kedarnath: কেদারনাথে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে দুর্ঘটনা। শনিবার এমস ঋষিকেশের হেলি অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি হেলিকপ্টার আচমকাই ভেঙে পড়ে। এক রোগীকে আনতে এসে কেদারনাথে জরুরি অবতরণের সময় এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়েছে। জানা যাচ্ছে, হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময়ে হেলিকপ্টারে মোট তিন জন যাত্রা করছিলেন। একজন ক্যাপ্টেন একজন ডাক্তার এবং একজন মেডিকেল স্টাফ। নিরাপদে রয়েছে প্রত্যেকেই। মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্স ভারসাম্য হারায়। এরপরেই ক্যাপ্টেন জরুরি অবতরণের চেষ্টা করেন। আর তখনই তা ধসে পড়েছে। এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দূর দূর থেকে মানুষজন দেখতে এসেছেন।

কেদারনাথে বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্সঃ

জরুরি অবতারণের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 17, 2025 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).