Ahmedabad Plane Crash: রূপানি-সহ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বদ্রীনাথ মন্দিরে শোকসভার আয়োজন

১২ জুনের দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির জন্য শনিবার বদ্রীনাথ মন্দিরে গণ প্রার্থনা সভা এবং শোকসভার আয়োজন করা হয়েছে। এই দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির

Ahmedabad Plane Crash: রূপানি-সহ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বদ্রীনাথ মন্দিরে শোকসভার আয়োজন
Badrinath Temple (Photo Credits: ANI)

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) মৃত্যুমিছিলের আকার নিয়েছে। বিমানে থাকা ২৪১ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিশাল বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে বহু চিকিৎসকের। এছাড়াও বসতি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় স্থানীয়দের মৃত্যুর খবর আসছে। উদ্ধার হচ্ছে দেহ। কিছু দেহাংশও মিলছে। এয়ার ইন্ডিয়া এআই ১৭১ বিমান দুর্ঘটনায় ধ্বংসস্থল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৭৪ জনের লাশ উদ্ধার হয়েছে। বিমানের ধ্বংসস্তূপ পুরোপুরি সরাতে আরও কিছুটা সময় লাগবে ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। ১২ জুনের দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির জন্য শনিবার বদ্রীনাথ মন্দিরে গণ প্রার্থনা সভা এবং শোকসভার আয়োজন করা হয়েছে। এই দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani)।

 বদ্রীনাথ মন্দিরে শোকসভার আয়োজন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2025 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).