Adhir On Train Accident: রেলদুর্ঘটনার জেরে গাফিলতিকেই দায়ী করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

কংগ্রেস সাংসদ জানান, ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিলে এই ভয়াবহ দুর্ঘটনা হত না

Adhir On Train Accident: রেলদুর্ঘটনার জেরে গাফিলতিকেই দায়ী করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী
Adhir Chowdhury (Photo Credit: ANI/Twitter)

করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এবার কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে রেলের ঘটনার জন্য গাফলতির দিকেই ইঙ্গিত করেন। তিনি জানান, সমস্ত রকমের প্রচেষ্টা এখন নেওয়া হচ্ছে। এই একই প্রচেষ্টা যদি ঘটনা ঘটার আগে নেওয়া হত তাহলে এই দুর্ঘটনা দেখতে হত না।

অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এআইসিসি ইনচার্জও। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯০ জন। প্রাথমিক তদন্তে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ে সমস্যার কারণে ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।যদিও ঘটনার সঙ্গে জড়িতদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).