Abhinav Arora: ধর্মীয় ভাবাবেগ নিয়ে ঠাট্টা! ১০ বছরের অভিনব আরোরার উপর চটলেন নেটবাসী
১০ বছরের বালকের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেন। অনেকে আবার ছেলের আজব কীর্তির জন্য অভিনবের বাবা তরুণ রাজ অরোরাকে কাঠগড়ায় তুলেছেন।
আধ্যাত্মিক প্রচারে জনপ্রিয়তা লাভ করেছে ১০ বছরের অভিনব আরোরা (Abhinav Arora)। ঈশ্বরভক্তি, ধর্মীয় জ্ঞানের জেরে বিপুল খ্যাতি লাভ করেছে অভিনব। মাত্র তিন বছর বয়স থেকে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু, এমনই দাবি তার পরিবারের। সোশ্যাল মিডিয়া 'বাল(ক) সন্ত বাবা' (Bal Sant Baba) নামে খ্যাতি লাভ করেছে সে। তবে সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে অভিনবকে। এবার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে ঠাট্টা করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্যে হনুমানজি সেজে নাচ, গান করছে অভিনব, অভিযোগে সরব নেটবাসী। ১০ বছরের বালকের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেন। অনেকে আবার ছেলের আজব কীর্তির জন্য অভিনবের বাবা তরুণ রাজ অরোরাকে কাঠগড়ায় তুলেছেন। অভিযোগ, ১০ বছরের ছেলেকে নিয়ে ব্যবসা করাচ্ছেন বাবা-মা।
হনুমানজি সেজে নেচে গেয়ে বেরাচ্ছে অভিনব...
Abhinav Arora is tarah se Hanuman ji ka apman kar rahe hain pic.twitter.com/DCDgnWA7YM
— KiRti🌸🌴 (@KirtiSharma70) December 5, 2024
অভিনবের আচরণে চটেছেন নেটবাসী...
ऐसा क्यों है कि कोई भी आता है और हिन्दुओं की आस्था का मज़ाक बनाकर चला जाता है?
इस लड़के को देखिए अभिनव अरोड़ा, यह अपने बिजनेस के लिए हनुमान जी का भेष धारण करके नाच रहा है,
यह लोग अपने निजी स्वार्थ के लिए कुछ भी करने को तैयार रहते हैं, अब जब सनातन के ध्वजवाहक ही हमारे आराध्यों… pic.twitter.com/2z8Yqf7NdX
— Jaiky Yadav (@JaikyYadav16) December 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

