Arvind Kejriwal Arrest Protest: কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে মোমবাতি মিছিল আপের, আগামী রবিবার ইন্ডিয়ার প্রতিবাদ
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে অন্যায় দাবি করে রবিবার সন্ধ্যায় দিল্লির বুকে বড় প্রতিবাদ মিছিল করল আম আদমি পার্টি। আপ নেত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজ সহ আপের বিধায়ক, কাউন্সিলর, কর্মী, সমর্থকরা মোমবাতি হাতে হাঁটলেন।
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে অন্যায় দাবি করে রবিবার সন্ধ্যায় দিল্লির বুকে বড় প্রতিবাদ মিছিল করল আম আদমি পার্টি। আপ নেত্রী তথা রাজ্যের মন্ত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ সহ আপের বিধায়ক, কাউন্সিলর, কর্মী, সমর্থকরা মোমবাতি হাতে হাঁটলেন। আগামী ৩১ মার্চ, রবিবার দিল্লির রামলীলা ময়দানে মহা সমাবেশ'এর ডাক দিয়েছে বিরোধীদের জোট INDIA। নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার, বিরোধীদের (কংগ্রেস) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজায়াপ্ত ইত্যাদি বিভিন্ন ইস্যু দিয়ে প্রতিবাদ সভায় নামতে চলেছে ইন্ডিয়া জোট।
এদিকে জেল থেকেই প্রশাসনিক কাজ করা শুরু করে দিলেন কেজরিওয়াল। হোলিতে তাঁকে জেলেই কাটাতে হবে। এরপর হাইকোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরির জামিন নিয়ে শুনানি হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবগারী নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেফতার করেন ইডি কর্তারা। লোকসভা ভোটের মুখে ঝাড়খণ্ডের পর আরও এক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে দেশের রাজনীতি উত্তাল।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi: AAP workers including Delhi Minister Atishi hold candle march against the arrest of Delhi CM and AAP Supremo Arvind Kejriwal. pic.twitter.com/yXmMH5C5OS
— ANI (@ANI) March 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

