Jammu and Kashmir: জঙ্গিদের সঙ্গে অবাধ যোগাযোগ, জম্মু কাশ্মীরের পুঞ্চ থেকে গ্রেফতার যুবক
জঙ্গিদের (Terrorist) সঙ্গে অবাধ যোগাযোগের অভিযোগে জম্মু কাশ্মীরের পুঞ্চ থেকে সোমবার মাঝ রাতে গ্রেফতার করা হয় এক যুবককে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। বুধবার জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশের (Police) তরফে এ বিষয়ে মুখ খোলা যায়। জম্মু কাশ্মীর পুলিশের মুখপাত্র জানান, জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে গ্রেফতার করা হয় অঞ্জুম মেহমুদ নামে এক যুবককে। বেশ কিছুদিন ধরে অঞ্জুমের খবর জোগাড় করে তবেই পুঞ্চের বাইলা গ্রামে হানা দিয়ে অঞ্জুমকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
A youth who allegedly had links with militants was arrested in Poonch district of Jammu and Kashmir, police said on Tuesday.
— ANI (@ANI) January 19, 2022
তবে অঞ্জুম মেহমুদ কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য পুলিশের তরফে জানানো হয়নি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 19, 2022 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

