Train Derailed: আবারও লাইনচ্যুত ট্রেনের চাকা, অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা, দেখুন ভিডিও
ডিব্রুগড় এক্সপ্রেসের ঘটনা ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের লাইনচ্যুত ট্রেনের চাকা। জানা যাচ্ছে শুক্রবার মুম্বই ডিভিশনের ডুংরি স্টেশনের কাছে একটি পণ্যবাহী ট্রেনের ট্রলির চাকা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে।
ডিব্রুগড় এক্সপ্রেসের ঘটনা ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের লাইনচ্যুত ট্রেনের চাকা। জানা যাচ্ছে শুক্রবার মুম্বই ডিভিশনের ডুংরি স্টেশনের (Dungri Station) কাছে একটি পণ্যবাহী ট্রেনের ট্রলির চাকা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ট্রেনটি ধীরগতিতে যাচ্ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আর ঘটনাটি ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওয়েস্টার্ন রেলওয়ের কর্মীরা এসে চাকাটি ঠিক করে লাইনে আনেন। সূত্রের খবর, লাগাতার বৃষ্টির কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল তা তদন্তের মাধ্যমে জানা যাবে। অন্যদিকে গতকালের ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হয়েছিলেন একাধিক মানুষ। তাঁদের এখনও চিকিৎসা চলছে বলে খবর।
VIDEO | A trolley wheel of a goods train derailed inside the yard of Dungri station of Mumbai division of Western Railway earlier today. The realignment was done soon after. pic.twitter.com/TTFpN77KTf
— Press Trust of India (@PTI_News) July 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

