Arunachal Pradesh: পশ্চিম কামেংয়ের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাঁই একাধিক দোকান, দেখুন ভিডিয়ো
ভরদুপুরে অরুনাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকায় টেঙ্গা মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই কমপক্ষে ২৫টি দোকান।
ভরদুপুরে অরুনাচল প্রদেশের পশ্চিম কামেং (West Kameng) এলাকায় টেঙ্গা মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই কমপক্ষে ২৫টি দোকান। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। জনবহুল এলাকা হওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর সঙ্গে সাহায্য করেই সেনা জওয়ানরাও। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কয়েকঘন্টার মধ্যে আগুনও নিয়ন্ত্রণে চলে আসে। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
West Kameng, Arunachal Pradesh: A massive fire broke out in Tenga Market. Army personnel arrived with firefighting trucks to control the blaze pic.twitter.com/v0Bj7ridpZ
— IANS (@ians_india) February 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

