Mumbai: ভুয়ো পুলিশ অফিসার সেজে বাইক আরোহীর থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক ব্যক্তি, তদন্তে মুম্বই পুলিশ
রাস্তায় থুতু ফেলেছিল এক বাইক আরোহী। আর সেই অভিযোগ মুম্বই পুলিশের এক আধিকারিক সেজে ৪০ হাজার টাকা হাতালো এক ব্যক্তি।
রাস্তায় থুতু ফেলেছিল এক বাইক আরোহী। আর সেই অভিযোগ মুম্বই পুলিশের এক আধিকারিক সেজে ৪০ হাজার টাকা হাতালো এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুন্ডে (Mulund)। জানা যাচ্ছে, এদিন সকালে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি বাইক চালানোর সময় রাস্তায় থুতু ফেলে। তখন তাঁর পথ আটকায় পুলিশের পোশাকধারী এক ব্যক্তি। নারকোটিক্স বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। ভয়ে তাঁকে ৪০ হাজার টাকা দিয়েও দেয় ওই বাইক আরোহী। এমনকী ওই ব্যক্তির বাইকের চাবিও কেড়ে নিয়ে পালায় ভুয়ো পুলিশকর্মী। এদিকে প্রতারিত হয়েছে বুঝতে পেরে তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ জানায় ওই ব্যক্তি। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন পোস্ট
#BREAKING A man posing as a police officer in Mulund, Mumbai, extorted ₹40,000 from a 58-year-old for allegedly spitting on the road. Claiming to be from the Narcotics Department, the fraudster threatened the victim with legal action. After taking the money, the fake officer… pic.twitter.com/KUHG5Tfr1Z
— IANS (@ians_india) February 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 09:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

