Amritsar: প্রজাতন্ত্র দিবসে আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টা, আটক যুবক

কী কারণে এমন কাজ করেছেন তিনি তা যদিও এখনও অজানা। ইতিমধ্যেই তাঁকে চিহ্নিত করে আটক করেছে পুলিশ।

Amritsar: প্রজাতন্ত্র দিবসে আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টা, আটক যুবক
প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ প্রজাতন্ত্র দিবসে(Republic Day) ডঃ ডি আর আম্বেদকরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত পঞ্জাবের অমৃতসর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল(Viral) মূর্তি ভাঙার ভিডিয়ো(Video)। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মূর্তি বেয়ে উপরে উঠছেন এক যুবক। এরপর হাতুড়ির আঘাতে মূর্তি ভাঙার চেষ্টা করছেন তিনি। কী কারণে এমন কাজ করেছেন তিনি তা যদিও এখনও অজানা। ইতিমধ্যেই তাঁকে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।এই বিষয়ে অমৃতসরের সাংসদ গুরজিৎ সি আউজিলা বলেন, “বাবা রাও আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে আমার আবেদন রইল, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যেন কঠিন শাস্তি পায়।”

 প্রজাতন্ত্র দিবসে আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টা, আটক যুবক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).