Train Derailed in Amroha: ফের লাইনচ্যুত ট্রেন, উল্টে গেল পাঁচটি বগি, জারি উদ্ধারকাজ

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি এখনও যায়নি। এরমধ্যে চলতি বছরে কাঞ্চঝঙ্ঘা এক্সপ্রেস এবং দিনকয়েক আগে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে।

Train Derailed in Amroha: ফের লাইনচ্যুত ট্রেন, উল্টে গেল পাঁচটি বগি, জারি উদ্ধারকাজ

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি এখনও যায়নি। এরমধ্যে চলতি বছরে কাঞ্চঝঙ্ঘা এক্সপ্রেস এবং দিনকয়েক আগে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের লাইনচ্যুত হল আরও একটি ট্রেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমরোহাতে (Amroha)। জানা যাচ্ছে দিল্লি-লখনউ রেল লাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনায় হতাহত কেউ না হলেও এই কারণে দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কমপক্ষে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। তড়িঘড়ি বগিগুলি সরানোর কাজ শুরু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).