Mumbai Fire: চার্জগেট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
ফের মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন বিকেলে চার্জগেট স্টেশনে একটি দোকানে আচমকাই আগুন লাগে।
ফের মুম্বইয়ে (Mumbai Fire) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন বিকেলে চার্জগেট স্টেশনে একটি দোকানে আচমকাই আগুন লাগে। ঘটনাটি ঘটে বিকেল ৫টা নাগাদ। যার ফলে স্টেশন চত্বরে ছিল নিত্যযাত্রীদের ভিড়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন ছুটে আসে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি হয়নি। এদিকে আগুনের জেরে ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। এমনকী সাবওয়েতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। যারফলে যাত্রীরা বাইরে বেরিয়ে আসেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।
দেখুন ভিডিয়ো
Fire in a shop at Churchgate Railway Station, Mumbai. 🚨
BMC's preliminary information indicates that a level 1 fire was reported inside the railway station around 5:26 PM.
Necessary agencies have been mobilized. No injuries have been reported as of yet. pic.twitter.com/qZGWySrZtA
— Jeet Mashru (@mashrujeet) June 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

