Jamnagar Fire: জামনগরে মাহিন্দ্রার গাড়ির শোরুমে আগুন, দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দেখুন ভিডিয়ো
গুজরাটে জামনগর-রাজকোট হাইওয়ের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগল জামনগরে হাইওয়ের কাছে হাপা এক্সটেনশনে মাহিন্দ্রার গাড়ির শোরুমে।
গুজরাটে জামনগর-রাজকোট হাইওয়ের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগল জামনগরে (Jamnagar) হাইওয়ের কাছে হাপা এক্সটেনশনে মাহিন্দ্রার গাড়ির শোরুমে। ঘটনাটি ঘটে রাত ৯টা নাগাদ। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাঁই বেশ কয়েকটি গাড়ি ও গাড়ির সরঞ্জাম। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। ধটনার সময় শোরুমে কোনও কর্মী ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Jamnagar, Gujarat: A fire broke out at a Mahindra car showroom in Hapa Extension on the Jamnagar-Rajkot highway. Several vehicles and workshop goods were destroyed. Two fire brigade vehicles rushed to the spot, and efforts are underway to control the blaze. The fire's cause… pic.twitter.com/eUwdROCrSc
— IANS (@ians_india) June 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2025 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

