Puri: পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তনের ড্রোন ভিডিয়ো ভাইরাল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই তদন্তে নেমেছে পুলিশ
পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। নিরাপত্তার কারণ এই নির্দেশিকা দীর্ঘদিন ধরেই চলে আসছে।
পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের আশেপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। নিরাপত্তার কারণ এই নির্দেশিকা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু আচমকা সম্প্রতি একটি ড্রোন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে আবার জগন্নাথ মন্দিরে পবিত্র ধ্বজা পরিবর্তন দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ওড়িশার পুলিশ প্রশাসন। কারণ এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের মধ্যেও। কারণ দিনেদুপুরে মন্দিরের আশেপাশে ড্রোন উড়েছে, আর কারোর নজরেও সেটা এল না, ফলে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যজিও ভিডিয়োতে দেখা যাচ্ছে সেবকের এক সহকারী ড্রোন দেখা হাত দেখাচ্ছে। ফলে তাঁকে তলব করা হতে পারে।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
Puri, Odisha: A drone video of the flag change ceremony at Puri Sri Mandir has gone viral, sparking outrage among devotees. Drone use is banned over the temple due to security concerns. Police have registered a case and launched an investigation to identify those involved
Puri… pic.twitter.com/Di2VZqg0QC
— IANS (@ians_india) June 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

