Devendra Fadnavis: শপথ গ্রহণের আগে গো-পুজো সারলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী
সেই উপলক্ষে আজ সকাল থেকেই পূজার্চনায় মন দিয়েছেন তিনি। এদিন সকাল-সকাল চলে যান মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak andir)।
নয়াদিল্লিঃ আজ, ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের(Maharashtra) মসনদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীস(Devendra Fadnavis)। বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ(Oath) নেবেন তিনি। সেই উপলক্ষে আজ সকাল থেকেই মন দিয়েছেন তিনি। এদিন সকাল-সকাল চলে যান মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Mandir)। এরপর বেলা বাড়তে তাঁর বাড়িতে একটি গরু নিয়ে আসা হয়। জানা গিয়েছে, গো পুজো করবেন তিনি। এই বিশেষ পুজো সম্পন্ন করে শপথ গ্রহণ অনুষ্ঠানের পথে রওনা হবেন তিনি। প্রসঙ্গত, আজ বিকেল ৫ টায় মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি। ফড়ণবীদের সঙ্গেই আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে(Eknath Shinde) ও অজিত পওয়ার(Ajit Pawar)।
শপথ গ্রহণের আগে গো-পুজো সারলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী
#WATCH | Mumbai: A cow has been brought to the residence of Maharashtra CM-designate Devendra Fadnavis for 'Gau Pujan', ahead of his swearing-in ceremony today. pic.twitter.com/gTyQeeH2z1
— ANI (@ANI) December 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2024 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

