Surat Building Collapsed: সুরাটে বহুতলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার একজনের মৃতদেহ, জারি উদ্ধারকাজ
সুরাটে ছয়তলা আবাসন ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল একজনের। শনিবার সন্ধ্যায় উদ্ধার হল মৃতদেহটি। মৃত মহিলার আনুমানিক বয়স ২৫ বছর।
সুরাটে (Surat) ছয়তলা আবাসন ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল একজনের। শনিবার সন্ধ্যায় উদ্ধার হল মৃতদেহটি। তাঁর নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। এছাড়া এখনও পর্যন্ত দুই মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই বহুতলে বেশ কয়েকজন টেক্সটাইল শ্রমিক এবং তাঁদের পরিবার ভাড়ায় থাকতেন। এখনও পর্যন্ত বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে জানিয়েছে পুলিশকর্মীরা। পুলিশসূত্রে খবর, এদিন দুপুর ৩টে নাগাদ ভবনটি ধসে পড়ে। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ।
#WATCH | Surat, Gujarat: A body being recovered from the site in Sachin where a six-storey building collapsed in the afternoon. https://t.co/9769iK8qp2 pic.twitter.com/aqVgvVz0Bu
— ANI (@ANI) July 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 06, 2024 10:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

