Amethi: আমেঠিতে শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টা প্রতিবেশী বৃদ্ধের, অভিযোগ দায়ের হতেই গ্রেফতার অভিযুক্ত
ফের যোগী রাজ্যে যৌন নির্যাতনের ঘটনা। এবার আমেঠির রামগঞ্জ থানা এলাকায় এক ১১ বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতনের চেষ্টা করল এক ৭০ বছরের বৃদ্ধ।
ফের যোগী রাজ্যে যৌন নির্যাতনের ঘটনা। এবার আমেঠির (Amethi) রামগঞ্জ থানা এলাকায় এক ১১ বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতনের চেষ্টা করল এক ৭০ বছরের বৃদ্ধ। দিনকয়েক আগে ঘটনাটি ঘটলেও প্রথমে শিশুটি ভয়ে পরিবারকে জানায়নি। তবে সম্প্রতি ওই বৃদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল করে। তারপরেও রবিবার সকালে রামগঞ্জ থানা এলাকায় নির্যাতিতার মা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
Amethi, Uttar Pradesh: A 70-year-old man was arrested for allegedly forcing a minor child into unnatural acts, as reported by Ramganj police. The incident came to light after a video went viral on social media, prompting the child's mother to file a complaint. The police have… pic.twitter.com/M4B6GIWIrX
— IANS (@ians_india) June 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 11:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

