Delhi Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠল গাড়ি, গুরুতর জখম ২ পথচারী

পরে জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিল ১৭ বছরের একটি নাবালক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১/১২৫ A ধারায় মামলা রুজু করা হয়েছে।

Delhi Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠল গাড়ি, গুরুতর জখম ২ পথচারী
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মারল গাড়ি(Car)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ৫৫ বছরের ব্যক্তি এবং তাঁর ৭ বছরের নাতি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) আদর্শনগর এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে একটি সাদা গাড়ি। সামনে থাকা গাড়িঘোড়া এবং পথচারীদের ধাক্কা মারে। পরে জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিল ১৭ বছরের একটি নাবালক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১/১২৫ A ধারায় মামলা রুজু করা হয়েছে।

গাড়ির ধাক্কায় আহত ২ পথচারী, দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 07:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).