Assam Nagoan Gangrape: অসমের নওগাঁয় টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের ছাত্রীকে গণধর্ষণ, হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে প্রশ্নে নারী নিরাপত্তা

অসমের নওগাঁ-তে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছরের এক ছাত্রী টিউশন সেরে বাড়ি ফিরছিল। সেই সময় ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তিন ব্যক্তি সেই মেয়েটিকে গণধর্ষণ করে।

Assam Nagoan Gangrape: অসমের নওগাঁয় টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের ছাত্রীকে গণধর্ষণ, হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে প্রশ্নে নারী নিরাপত্তা
Representational Image (Photo Credit: X)

অসমের নওগাঁ (Nagaon)-তে চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছরের এক ছাত্রী টিউশন সেরে বাড়ি ফিরছিল। সেই সময় ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তিন ব্যক্তি সেই মেয়েটি গণধর্ষণ (Gangrape) করে। গণধর্ষণের পর মেয়েটিকে রাস্তার ধারে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। নাবালিকাটিকে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ধিং মেডিক্যাল ইউনিটে তার চিকিতসা হয়। এই ঘটনায় সেখানের নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

নাবালিকার গণধর্ষণের প্রতিবাদে হিমন্ত বিশ্বশর্মা-র রাজ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। আজ, শুক্রবার নওঁদায় বনধের ডাক দিয়েছে কিছু ছাত্র ইউনিউয়ন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নিন্দায় সরব হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, 'এটা মানবতার বিরুদ্ধে অপরাধ'। দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার জন্য উপযুক্ত পদক্ষেপের আশ্বাস জানিয়েছেন তিনি। আরও পড়ুন-আরজি করের ঘটনার একমাত্র ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

অসমে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).