Demonetisation: নির্বাচনী বন্ডের পর এবার নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মোদী সরকার

লোকসভা ভোটের মুখে পরপর দুটো বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণার পর এবার ২০১৬ সালে নেওয়া মোদী সরকারের নোট বাতিল নিয়ে নেওয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টে বিচারপতি।

Demonetisation: নির্বাচনী বন্ডের পর এবার নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মোদী সরকার
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

লোকসভা ভোটের মুখে পরপর দুটো বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণার পর এবার ২০১৬ সালে নেওয়া মোদী সরকারের নোট বাতিল নিয়ে নেওয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টে বিচারপতি। নোট বাতিল বা ডিমনিটাইজেশন যে আদৌও কোনও কাজ দেয়নি সেটা সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার ৯৮ শতাংশ নোটই ব্যাঙ্কে ফিরে এসেছে। তাহলে সেটা কী করে কালো টাকা মুক্ত হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বিভি নাগরত্না। সুপ্রিম কোর্টের পর্যবক্ষেণে এমনও উঠে এল ২০১৬ সালে ডিমনিটাইজেশনের ফলে কালো টাকা সাদা হওয়ার রাস্তা অনেকটাই সহজ করে দেয়। যেভাবে নোট বাতিল করা হয়েছে তা নিয়েও সমালোচনা হয়েছে শীর্ষ আদালতে।

লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী বন্ডের পর এবার যে নোট বাতিল নিয়ে বিজেপিকে যে আক্রমণ করতে চলেছেন বিরোধী দলের নেতারা।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).