Gurugram: গুরুগ্রামে ৯ বছরের নাবালিকাকে পুড়িয়ে হত্যা! প্রতিবেশী কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ

গুরুগ্রামে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার নাবালিকার অগ্নিদ্বগ্ধ দেহ। ঘটনাটি ঘটেছে সেক্টর ১০৭-এ। জানা যাচ্ছে প্রথমে তাঁর শ্বাসরোধ করা হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে দেহটি পোড়ানো হয়।

Gurugram: গুরুগ্রামে ৯ বছরের নাবালিকাকে পুড়িয়ে হত্যা! প্রতিবেশী কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ
Representational Image (Photo Credit: File Photo)

গুরুগ্রামে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার নাবালিকার অগ্নিদ্বগ্ধ দেহ। ঘটনাটি ঘটেছে সেক্টর ১০৭-এ। গোটা ঘটনার তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, "শুক্রবার সকাল ১০টা, সাড়ে ১০টা নাগাদ কন্ট্রোল রুমে খবর আসে যে সেক্টর ১০৭-এ একটি সোসাইটির মধ্যে ৯ বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা নাবালিকার দেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা যায় মেয়েটিকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়, তারপর তাঁর দেহ আগুনে পোড়ানো হয়। ইতিমধ্যেই আমরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রতিবেশী এক কিশোরের ওপর সন্দেহ করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 05, 2024 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).