79th Independence Day: স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী (দেখুন ভিডিও)
আজ ৭৯তম স্বাধীনতা দিবস। প্রথামতো লালকেল্লায় পতাকা উত্তোলন (Narendra Modi hoists the national flag) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজকের অনুষ্ঠানে তাঁর পরনে ছিল গেরুয়া পাগড়ি, গেরুয়া কোট। সঙ্গে সাদার উপর তেরঙ্গা বর্ডার দেওয়া উত্তরীয়।
সকাল ৭টা ১৫মিনিট রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে তিনি চলে আসেন লালকেল্লায়। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বাকিরা। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে ভারতীয় সেনা বাহিনী। লালকেল্লার মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও গোটা দেশের নির্বাচিত অতিথিরা। সামরিক বাহিনির ব্যান্ডের মুর্ছনা, বায়ুসেনার বিমান থেকে ফুলের পাপড়ি ছড়ানোর পর রঙিন লালকেল্লায় আগত সকলকে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী মোদী।
লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the national flag at the Red Fort. #IndependenceDay
(Video Source: DD) pic.twitter.com/UnthwfL72O— ANI (@ANI) August 15, 2025
২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছে নতুন ভারত। সেই সঙ্গে ও শামিল হবেন দেশবাসী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 07:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

