78th Independence Day: 'আজ সেই অগণিত 'আজাদি কে দিওয়ানে'কে শ্রদ্ধা জানানোর দিন' জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী মোদী

তিনি আরও বলেন-  আমার প্রিয় দেশবাসী, আমার পরিবারের সদস্যরা, আজ দেশের স্বাধীনতার জন্য জীবন সমর্পণ করা, ফাঁসিতে চড়ে ও ভারত মাতার জয় বলা বীর শহিদদের স্মরণ করার দিন আজ। স্বাধীনতার এই পর্বে পৌঁছতে পেরে আমরা সৌভাগ্যবান। সকল মহাপুরুষকে শ্রদ্ধা জানাই।

78th Independence Day: 'আজ সেই অগণিত 'আজাদি কে দিওয়ানে'কে শ্রদ্ধা জানানোর দিন' জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী মোদী
Modi Speech on'Azaadi ke deewane Photo Credit: X@ANI

দেশজুড়ে আজ পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। চিরাচরিত প্রথা মেনে সকাল ৭.৩০ মিনিটে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার সরকারে আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। মোদী ৩.০ তে কী বলেন প্রধানমন্ত্রী তা শুনতে উৎসুক হয়ে আছেন দেশবাসী। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের জন্য যারা নিজেদের আত্ম বলিদান দিয়েছেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানান। তিনি বলেন-"আজ সেই অগণিত 'আজাদি কে দিওয়ানে'কে শ্রদ্ধা জানানোর দিন যারা জাতির জন্য আত্মত্যাগ করেছেন,এই দেশ তাদের কাছে ঋণী।"

তিনি আরও বলেন-  আমার প্রিয় দেশবাসী, আমার পরিবারের সদস্যরা, আজ দেশের স্বাধীনতার জন্য জীবন সমর্পণ করা, ফাঁসিতে চড়ে ও ভারত মাতার জয় বলা বীর শহিদদের স্মরণ করার দিন আজ। স্বাধীনতার এই পর্বে পৌঁছতে পেরে আমরা সৌভাগ্যবান। সকল মহাপুরুষকে শ্রদ্ধা জানাই। আজ রাষ্ট্র নির্মাণ ও রক্ষার জন্য যে ভাবনা নিয়ে এগোনো হচ্ছে, তাতে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তা সে কৃষক হোক, যুব, মহিলা বা দলিত, পিছিয়ে পড়া শ্রেণি হোক-সকলকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা চলছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 08:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).