Thane: মর্মান্তিক! বিস্কুটের কারখানায় বৈদ্যুতিক বেল্টে জড়িয়ে মৃত্যু শিশুর
এই ঘটনাটি ঘটেছে থানের অম্বরনাথ এলাকার একটি বিস্কুটের কারখানায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা এলাকায়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য শিশুর দেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ মায়ের সঙ্গে রোজদিনের মতো বিস্কুটের কারখানায়(Biscuit factory) গিয়েছিল ৩ বছরের শিশু। তার মা সেই কারখানায় খাবার দিতেন। মা যখন অন্যদিকে কাজে ব্যস্থ তখন সকলের চোখ ফাঁকি দিয়ে বিস্কুট তৈরির বেল্টের(Machine Belt) কাছে চলে যায় শিশুটি। বৈদ্যুতিক বেল্টের মধ্যে থেকে বিস্কুট তুলে নিতে গিয়েই বিপত্তি। মেশিন টেনে নেয় দুধের শিশুকে। সঙ্গে-সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাটি ঘটেছে থানের অম্বরনাথ এলাকার একটি বিস্কুটের কারখানায়। এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা এলাকায়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য শিশুর দেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈদ্যুতিক বেল্টে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর
Boy, 3, Dies After Getting Stuck In Machine Belt At Biscuit Factory In Thane https://t.co/XEiuTquT7M
— NDTV (@ndtv) September 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

