Ujjain: মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ৬ জন, দুর্ঘটনায় মৃত ২
দশমীর দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে। প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ৬ জন।
দশমীর দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে (Ujjain)। প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন ৬ জন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার করে তাঁদের। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চম্বল নদীর ঘাটে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ট্রাক্টরের সঙ্গে ট্রলি যুক্ত করে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছিল। সেই সময় ট্রলি উল্টে দুর্ঘটনাটি ঘটে। মৃত ২ জনেই নাবালক বলে জানা যাচ্ছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Ujjain, Madhya Pradesh: 2 dead and 4 injured as tractor overturns in Chambal river during Durga immersion.
Ujjain ASP Abhishek Ranjan says, "...Some young people and children came for the immersion of Mata ji, and suddenly, the trolley and tractor both fell into the… pic.twitter.com/Jeq1Ncbidh
— ANI (@ANI) October 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 02, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

