Holi 2025: দোলযাত্রায় রাধা-কৃষ্ণের প্রেম গাঁথা পুরীর সমুদ্র সৈকতে, দেখুন বালু শিল্পী সুদর্শন পট্টনায়কের শিল্পকর্ম
দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ১৬ দিন ধরে দোল উৎসব পালিত হয়।
দোলযাত্রা হিন্দুদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। দোলপূর্ণিমা রঙের উৎসব নামেও পরিচিত। এই রঙের উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের প্রেমের বিশেষ যোগ রয়েছে। দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ১৬ দিন ধরে দোল উৎসব পালিত হয়। আজ দোলযাত্রা উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে চমৎকার শিল্পকর্ম তৈরি করলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)। রাধা-কৃষ্ণের প্রেম গাঁথা ফুটিয়ে তুলে দোলের শুভেচ্ছা জানিয়েছেন সুদর্শন।
দোলযাত্রায় রাধা-কৃষ্ণের প্রেম গাঁথা পুরীর সমুদ্র সৈকতেঃ
Jay Radha Krishna ..🙏 #HappyHoli pic.twitter.com/6dVJWPHQEf
— Sudarsan Pattnaik (@sudarsansand) March 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

