Liger Song Coka 2.0: লাইগারের নতুন গানে ঝড় তুলে আগুনে কেমিস্ট্রি দেবেরাকোন্ডা-অনন্যার
দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা(Vijay Deverakonda) পা রাখছেন বলিউডে। মুক্তির অপেক্ষায় 'লাইগার'(Liger)। দেবেরাকোন্ডার সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই ঝড় তুলে দিয়েছিল নেটদুনিয়ায়। এরপর বিগত এক মাসে একের পর এক গান ইউটিউবে মুক্তি পাচ্ছে। 'আকড়ি পাকড়ি' (Akdi Pakdi), 'ওয়াট লাগা দেঙ্গে' (Waat Laga Denge), 'আফত ' (Aafat) ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। এবার এল লাইগারের নতুন গান 'কোকা টু পয়েন্ট জিরো' (Coka 2.0)।
#COKA 2.0 - The Celebration of #LIGER 🕺💃
Song Out Nowhttps://t.co/WT3Bak0uXI#LigerOnAug25th pic.twitter.com/DyhhiOJpIC
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 12, 2022
মুক্তির তিন ঘণ্টার মধ্যে প্রায় ৩ লক্ষ ভিউজ কুড়িয়ে নিয়েছে জনপ্রিয় 'কোকা' গানের রিমিক্স। আপবিট এই গানে দেবেরাকোন্ডা-অনন্যা কোমর দুলিয়েছেন পঞ্জাবি বিটসে। দেবেরাকোন্ডার পাগড়ি পরা ট্র্যাডিশনল লুকসের সঙ্গেই মানানসই অনন্যার পোশাকও।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2022 08:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

