Dunki: ডাঙ্কি মুক্তি পেতে আর মাত্র ২ দিন বাকি, প্রি-বুকিং-এই তোলপাড় বক্স অফিস, দেখুন
আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডাঙ্কি।
মুম্বই: রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি ডাঙ্কি (Dunki) মুক্তি পেতে আর মাত্র ২ দিন বাকি। পর পর দুটি ব্লকবাস্টার ছবি পাঠান ও জওয়ানের পর ডাঙ্কি বড় পর্দায় তোলপাড় করতে চলেছে। আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডাঙ্কি। মুম্বইয়ের আইকনিক সিনেমা হল গাইতি গ্যালাক্সিতে ডাঙ্কি-র প্রথম দিনের শো-এর সময় ভোর ৫টা ৫৫ মিনিট। গোটা বিশ্বজুড়ে ১০০০টি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেছে। মুক্তির আগেই ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। অগ্রিম বুকিংয়ে ছবিটি ভালো কালেকশন করছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শাহরুখ খানের ছবিটি প্রথম দিনে ৬.৭৭ কোটি টাকা ব্যবসা করেছে। শাহরুখ খানও এই সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের কথা জানিয়ে দিয়েছেন।
দেখুন
‘Tow’ ya ‘two’ ka ho gaya hai confusion,
Par aap Dunki dekhne ki bilkul na lo tension..
Booking your tickets is all you have to do…
Because number of days left for Dunki are only 2!
2 Days to go for #Dunki
Advance bookings are now open so book your tickets now!… pic.twitter.com/iGUBXNIqYE
— Shah Rukh Khan (@iamsrk) December 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 19, 2023 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

