Mithun Chakraborty: গায়ের রঙ নিয়ে ইন্ডাস্ট্রিতে অপমান, দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে স্মৃতিচারণ মিঠুনের
চুলে পাক ধরেছে। কোমর ঝুঁকেছে, চামড়া কুঁচকেছে। তবে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরুর দিন গুলো আজও তাঁর স্মৃতি পটে জ্বলজ্বল করছে।
মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ৭০'তম জাতীয় পুরস্কারের (70th National Film Award) মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের সম্মান তুলে দেন বর্ষীয়ান অভিনেতার হাতে। পুরস্কার গ্রহণের জন্যে তাঁর নাম ঘোষণা হতেই আবেগে আপ্লূত মিঠুনের চোখ জলে ভোরে ওঠে। ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ বছর অতিক্রম করেছেন চুয়াত্তরের মিঠুন। চুলে পাক ধরেছে। কোমর ঝুঁকেছে, চামড়া কুঁচকেছে। তবে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরুর দিন গুলো আজও তাঁর স্মৃতি পটে জ্বলজ্বল করছে। জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে পুরনো কথা স্মরণ করলেন ডিস্কো ডান্সার। জানালেন, তাঁর গায়ের রঙ নিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁকে বহু অসম্মানের সম্মুখীন হতে হয়েছে।
দাদাসাহেব গ্রহণের পর আপ্লূত মিঠুন কী বললেন দেখুন...
#WATCH | Delhi | Dadasaheb Phalke Award recipient actor Mithun Chakraborty narrates his journey in the Indian film industry and advises the youth to "never give up and always dream"
(Video source: DD News/YouTube) pic.twitter.com/HKJgdKQ7m8
— ANI (@ANI) October 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 6377 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

