Maharashtra Assembly Elections 2024: কেন ভোট দিতে আহ্বান জানাতে হবে মানুষকে? ভোটদানের পর বিস্ফোরক বিশাল দাদলানি
সকাল থেকেই একে-একে বুথমুখী হচ্ছেন তারকারা। এ বার ভোটদান পর্ব সারলেন বিখ্যাত শিল্পী বিশাল দাদলানি।
নয়াদিল্লিঃ যত বেলা গড়াচ্ছে ততই যেন ঝাঁঝ বাড়ছে মহারাষ্ট্র নির্বাচনের(Maharashtra Assembly Elections 2024)। সকাল থেকেই একে-একে বুথমুখী হচ্ছেন তারকারা(Celebrity)। এ বার ভোটদান পর্ব সারলেন বিখ্যাত শিল্পী বিশাল দাদলানি(Vishal Dadlani)। ভোটদানের পর মহারাষ্ট্রবাসীকে ভোট দিতে আহ্বান জানান বিশাল। এ দিন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশাল বলেন, "দয়া করে আপনারা ভোট দিতে আসুন। নিজের ভোট নিজে দিন। এটা দুর্ভাগ্যজনক এবং হাস্যকর যে মানুষকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানাতে হয়। নিজের রাজ্য, নিজের দেশকে ভালবেসে এই ভোটদান উৎসবে সামিল হন। দেখুন ভোটের জন্য মহারাষ্ট্রের নানা গ্রাম কীভাবে জেগে উঠেছে। "
ভোটদানের পর বিস্ফোরক বিশাল দাদলানি, কী বলছেন তারকা?
#WATCH | Mumbai: After casting his vote for #MaharashtraElections2024, Musician Vishal Dadlani says "I appeal to you please come and vote. It is ridiculous that we have to appeal to come and cast your votes. This is your state, your country, if there is love for the country then… pic.twitter.com/SkxHtLJwyn
— ANI (@ANI) November 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

