Lakshmi Puja 2022: মহানায়কের ভবানীপুরের বাড়িতে সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো, পুজোর আয়োজনে নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার

উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার।এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা

Lakshmi Puja 2022: মহানায়কের ভবানীপুরের বাড়িতে সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো, পুজোর আয়োজনে নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার

১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের পর থেকেই ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেন মহানায়ক। তখন থেকেই প্রত্যেকবছর সেখানে কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে আসছে।  উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার।এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা।রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো করতে দেখা গেল উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারকে।ধুতি পরে পুজোয় বসতে দেখা যায় অভিনেতা গৌরবকে। পাশে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার। তাঁকেও আটপৌরে করে ট্রাডিশনাল শাড়ি পরতে দেখা যায়। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।

 

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2022 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).