Kannada TV Actor Pavitra Jayaram Dies: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু কন্নড় অভিনেত্রীর
নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দেয়। সেই সময়ে উলটো দিক থেকে একটি বাস এসে ওই গাড়িতে ধাক্কা মারে।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্নড় অভিনেত্রী পবিত্রা জয়রামের (Pavitra Jayaram)। রবিবার অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দেয়। সেই সময়ে উলটো দিক থেকে একটি বাস এসে ওই গাড়িতে ধাক্কা মারে। ঘটনার সময়ে পবিত্রা ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর তুতো বোন অপেক্ষা, অভিনেতা চন্দ্রকান্ত এবং চালক শ্রীকান্ত। ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হলেও বাকি ৩ জন গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিনেত্রীর মৃত্যুতে কন্নড় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
কন্নড় অভিনেত্রীর মৃত্যু...
Kannada actor Pavitra Jayaram, known for her role in the Telugu series 'Trinayani,' tragically passed away in a road accident near Mehbooba Nagar, AP. Her car lost control, collided with a divider, and was hit by a bus. She died on the spot. #PavitraJayaram #Trinayani pic.twitter.com/KqoamRAINx
— Informed Alerts (@InformedAlerts) May 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2024 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

