Payal Kapadia: কানের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল, গ্র্যান্ড প্রিক্স বিজেতা পরিচালক পায়েল কাপাডিয়াকে মোদীর সাধুবাদ

পায়েল কাপাডিয়া পরিচালিত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ছবিটি ৭৭'তম কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ পি (গ্র্যান্ড প্রিক্স) সম্মান পেয়েছে। দীর্ঘ তিন দশক পর কোন ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।

Payal Kapadia: কানের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল, গ্র্যান্ড প্রিক্স বিজেতা পরিচালক পায়েল কাপাডিয়াকে মোদীর সাধুবাদ
Payal Kapadia, Narendra Modi (Photo Credits: X)

বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন পরিচালক পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। তাঁর পরিচালিত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' (All We Imagine As Light) ছবিটি ৭৭'তম কান (Cannes 2024) চলচ্চিত্র উৎসবে গ্রাঁ পি (গ্র্যান্ড প্রিক্স) সম্মান পেয়েছে। দীর্ঘ তিন দশক পর কোন ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কন্যার এমন জয়ের গাঁথায় গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। এক্স হ্যান্ডেল থেকে পায়েলকে সাধুবাদ জানিয়ে মোদী লেখেন, এফটিআইআই-এর প্রাক্তন ছাত্র হিসাবে তাঁর অসাধারণ প্রতিভা বিশ্বমঞ্চে উজ্জ্বল হয়ে উঠেছে, যা ভারতকে আরও সমৃদ্ধ এবং সৃজনশীল করে তুলেছে। কানের মঞ্চে মর্যাদাপূর্ণ এই সম্মান কেবল তাকেই সম্মানিত করেছে তাই নয়, ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। অনুরাগ ঠাকুর থেকে রাহুল গান্ধী একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব পায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।

দেখুন মোদীর টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2024 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).