Waheeda Rehman: দাদাসাহেব ফালকে পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান

Waheeda Rehman: দাদাসাহেব ফালকে পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান
Waheeda Rehman (Photo Credit: Instagram)

দাদাসাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হবেন ওয়াহিদা রহমান। ভারতীয় সিনেমা জগতে অবদানের জন্য চলতি বছর দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর জানান। পিয়াসা, কাগজ কে ফুল, চৌধবী কা চাঁদ, সাহেব বিবি অউর গুলাম, গাইড, খামোশির মত একাধিক ছবিতে অভিনয় করেন ওয়াহিদা রহমান। গত ৫ দশক ধরে ভারতীয় সিনেমায় অবদানের জন্যই ওয়াহিদা রহমানকে এবার এই পুরষ্কারে ভূষিত করা হবে বলে জানান অনুরাগ ঠাকুর। পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে ভূষিত ওয়াহিদা রহমানকে এবার তাই দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 26, 2023 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).