Chhaava: 'ছাবা' মুক্তির আগে স্বর্ণমন্দির দর্শনে ভিকি-রশ্মিকা, ক্যাটের বরের হাত ছাড়লেনই না দক্ষিণী সুন্দরী

প্রেক্ষাগৃহে 'ছাবা'র ভালো ব্যবসার জন্যে প্রার্থনা করতে সোমবার ভিকি এবং রশ্মিকা পৌঁছলেন পাঞ্জাবের অমৃতস্বরে অবস্থিত স্বর্ণমন্দিরে।

Chhaava: 'ছাবা' মুক্তির আগে স্বর্ণমন্দির দর্শনে ভিকি-রশ্মিকা, ক্যাটের বরের হাত ছাড়লেনই না দক্ষিণী সুন্দরী
Vicky Kaushal and Rashmika Mandanna visit Golden Temple (Photo Credits: X)

চলছে প্রেমের সপ্তাহ। আর কিছুদিন বাদেই ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। সেদিনই প্রেক্ষাগ্রহে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত 'ছাবা' (Chhaava)। ছবি মুক্তির আগে জোরকদমে চলছে প্রচার। বিভিন্ন রাজ্য ঘুরে 'ছাবা' প্রচার করছেন ছত্রপতি সম্ভাজির চরিত্রে অভিনয় করা ভিকি। দিন কয়েক আগে কলকাতায় এসেও প্রচার সেরে গিয়েছেন তিনি। পায়ে চোট লাগার কারণে অধিকাংশ সময়েই প্রচারে অংশ নিতে পারেননি রশ্মিকা। তবে চোট থেকে ধীরে ধীরে সেরে উঠেছেন অভিনেত্রী। প্রেক্ষাগৃহে 'ছাবা'র ভালো ব্যবসার জন্যে প্রার্থনা করতে সোমবার ভিকি এবং রশ্মিকা পৌঁছলেন পাঞ্জাবের অমৃতস্বরে অবস্থিত স্বর্ণমন্দিরে ( Golden Temple)। সহ-অভিনেতা ভিকির হাত শক্ত করে ধরে মন্দির দর্শন সারলেন রশ্মিকা।

'ছাবা' মুক্তির আগে স্বর্ণমন্দিরে ভিকি-রশ্মিকাঃ

ভিকির হাত শক্ত করে ধরে স্বর্ণমন্দির ঘুরলেন রশ্মিকাঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).