Varun Dhawan and Pooja Hegde: বাবা ডেভিডের পরিচালনায় জুটিতে বরুণ-পূজা, ছবির শুটিংয়ের জন্যে ঋষিকেশ পৌঁছে গঙ্গা আরতি ও বৃক্ষরোপণ, দেখুন

বাবা ডেভিড ধওয়ানের পরিচালিত আসন্ন ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'তে পূজার বিপরীতে অভিনয় করবেন বরুণ। শুটিংয়ের জন্যে ছবির টিম উড়ে গিয়েছে উত্তরাখণ্ডের ঋষিকেশ।

Varun Dhawan and Pooja Hegde: বাবা ডেভিডের পরিচালনায় জুটিতে বরুণ-পূজা, ছবির শুটিংয়ের জন্যে ঋষিকেশ পৌঁছে গঙ্গা আরতি ও বৃক্ষরোপণ, দেখুন
Varun Dhawan, Pooja Hegde Perform Ganga Aarti In Rishikesh (Photo Credits: Instagram)

অভিনেরী পূজা হেগড়ের (Pooja Hegde) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)। বাবা ডেভিড ধওয়ানের পরিচালিত আসন্ন ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'তে (Hai Jawani Toh Ishq Hona Hai) পূজার বিপরীতে অভিনয় করবেন বরুণ। শুটিংয়ের জন্যে ছবির টিম উড়ে গিয়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) ঋষিকেশ (Rishikesh)। পবিত্র স্থানে শুটিং শুরু করার আগে ছবির জুটিকে পারমার্থ নিকেতন আশ্রমে গঙ্গা আরতিতে অংশ নিতে দেখা যায়। শুক্রবার আশ্রমে পৌঁছন বরুণ এবং পূজা। এদিন বিশ্ব বন দিবস উপলক্ষে পরমার্থ নিকেতন প্রাঙ্গণে একটি রুদ্রাক্ষ গাছ রোপণ করেছেন দুই তারকা। সন্ধ্যায় আশ্রমে গঙ্গা আরতিতে যোগ দেন। ডেভিড ধওয়ানের আসন্ন ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'তে রয়েছেন ম্রুনাল ঠাকুরও (Mrunal Thakur)।

ঋষিকেশের পারমার্থ নিকেতন আশ্রমে বরুণ-পূজাঃ

 

View this post on Instagram

 

A post shared by Parmarth Niketan (@parmarthniketan)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).