Salman Khan's Tiger 3: দীপাবলিতে মুক্তি পাচ্ছে টাইগার থ্রি, সলমন, ক্যাটরিনার ধামাকার অপেক্ষায় অনুরাগীরা
আসছে টাইগার থ্রি (Tiger 3)। বহু প্রতীক্ষার পর এবার আসছে সলমন খানের (Salman Khan) টাইগার থ্রি। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমন খানের ধামাকাদার ছবি টাইগার থ্রি। হিন্দির পাশাপাশি এই ছবি তামিল এবং তেলুগু, এই দুই ভাষাতেও টাইগার থ্রি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত টাইগার থ্রি-তেও সলমন খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর এই প্রথম সলমন খানের সঙ্গে ক্যাটরিনা জুটির কোনও ছবি মুক্তি পাচ্ছে। যা নিয়ে উচ্ছ্বসিত সলমন, ক্যাটরিনার অসংখ্য অনুরাগী। সম্প্রতি সলমন খান বলেন, সিনেমা জগতে যে ধারা চলছে, তাতে যে কোনও ছবির ব্যবসা ১০০ কোটি জলভাত। সিনেমা মুক্তির পর তার ব্যবসা কীভাবে ১০০০ কোটিতে পৌঁছতে পারে, এবার পরবর্তী লক্ষ্য তাই হওয়া উচিত বলে মন্তব্য করেন সলমন খান। এবার দেখা যাক, শাহরুখের পাঠান, জওয়ানকে পিছনে ফেলে ১০০০ কোটির লক্ষ্যে টাইগার থ্রি এগোতে পারে কি না।
जब तक टाइगर मरा नहीं, तब तक टाइगर हारा नहीं #TigerKaMessage #Tiger3 arriving in cinemas this Diwali. Releasing in Hindi, Tamil & Telugu. #KatrinaKaif | #ManeeshSharma | @yrf | #YRF50 | #YRFSpyUniverse pic.twitter.com/TXRz13oU30
— Salman Khan (@BeingSalmanKhan) September 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

